BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৬

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত জাবেদ আহমেদ সুমন

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত জাবেদ আহমেদ সুমন
মাহবুব আলম জুয়েল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার জাবেদ আহমেদ সুমন, যিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। তাঁর এই নির্বাচনে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ব্রিটিশ আমলে টঙ্গী স্টেশনের পাশের নতুনবাজার এলাকায় টঙ্গী পাইলট স্কুল প্রতিষ্ঠিত হয়। সে সময় স্কুল প্রতিষ্ঠায় এলাকার বিশিষ্ট ব্যক্তি আমজাদ আলী সরকারের গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে দাবি করা হয়। জানা যায়, হাবি বেপারী সাহেব নগদ ৫০০ টাকা অনুদান দিয়েছিলেন এবং আমজাদ আলী সরকার স্কুলের টিন, বেড়া ও খুঁটির ব্যয় বহন করেন। স্থানীয় সচেতন জনগণও সে সময় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগে সহযোগিতা করেন। স্থানীয় ইতিহাসের দাবিতে আরও বলা হয়, স্বাধীনতার পর বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরিত হলেও প্রতিষ্ঠাকালের অনেক ইতিহাস ধীরে ধীরে আড়ালে চলে যায়। দীর্ঘ সময় পর আমজাদ আলী সরকারের নাতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতি নির্বাচিত হওয়াকে অনেকে বিদ্যালয়ের ইতিহাসের ধারাবাহিকতার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন ভাওয়াল অঞ্চলের প্রথম দিকের গ্র্যাজুয়েটদের একজন আব্দুল হাকিম মাস্টার। স্থানীয়দের মতে, ইতিহাস সংরক্ষণ ও সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃত ইতিহাস প্রকাশিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ করা উচিত। এলাকাবাসী আশা করছেন, নতুন সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা, ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ করবে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892