টঙ্গীতে ১০ কেজি গাঁজার চালানসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার টঙ্গী
চন্দ্রিমা হাউজিংয়ে পুলিশের অভিযান, একাধিক মাদক মামলার আসামি বলে দাবি
টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাজেদা নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার মাজেদার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
২৯ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে মাজেদাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, মাজেদা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বসবাস করেন। তিনি একই স্থানে দীর্ঘদিন অবস্থান করেন না। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার মাজেদাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
