টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ, মাঠ সংস্কারের আশ্বাস প্রশাসকের

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি, কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ
মাহবুব আলম জুয়েল, টঙ্গী
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, কলেজের মাঠ দ্রুত সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সড়কের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। টঙ্গী সরকারি কলেজের মাঠ দ্রুত সংস্কার করে শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। পাশাপাশি কলেজে যাতায়াতের রাস্তাগুলোর জলাবদ্ধতা নিরসনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বি এনপির নেতা মাহাবুবুর রহমান শুকুর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল ভূঁইয়া, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আদনান খান, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহম্মদ রুবেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মামুনসহ বিএনপির সিনিয়র নেতাকর্মী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
