BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৬

টঙ্গী রেলস্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ, যাত্রীসেবায় ভোগান্তি

টঙ্গী রেলস্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ, যাত্রীসেবায় ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গী রেলস্টেশন-এর স্টেশন মাস্টারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অফিস ফাঁকি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রী ও সচেতন মহলের দাবি, মাসের অধিকাংশ সময়ই স্টেশন মাস্টারের কার্যালয় অচল অবস্থায় থাকে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কয়েকজন সাংবাদিক স্টেশন মাস্টারের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। বুকিং সহকারী জানান, তিনি দুপুরের দিকে অফিস থেকে বের হয়ে গেছেন। কিছুক্ষণ পর লুঙ্গি পরিহিত অবস্থায় এক পোর্টার স্টেশন মাস্টারের পক্ষে সাফাই দেন এবং জানান তিনি কিছুক্ষণ আগেই বের হয়েছেন। তবে দায়িত্ব পালন ও অনিয়ম সংক্রান্ত প্রশ্নের জবাব না দিয়ে তিনি স্থান ত্যাগ করেন।টঙ্গী স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগ, যাত্রীসেবায় ভোগান্তি গাজীপুরের টঙ্গী রেলস্টেশন-এ স্টেশন মাস্টারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, স্টেশন মাস্টারকে নিয়মিত অফিসে পাওয়া যায় না, ফলে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাংবাদিকরা তার কার্যালয়ে গেলে তিনি উপস্থিত ছিলেন না বলে জানা যায়। পরে এক কর্মচারী জানান, তিনি কিছুক্ষণ আগে অফিস ত্যাগ করেছেন। এদিকে যাত্রীদের অভিযোগ, জরুরি সময়েও স্টেশন কর্তৃপক্ষকে পাওয়া যায় না এবং এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর আগে স্টেশন মাস্টারের অফিস চেয়ারে ঘুমানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্টেশন মাস্টারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশন মাস্টারের অনুপস্থিতির কারণে স্টেশনের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং যাত্রীরা নিয়মিত ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ রয়েছে, জরুরি সময়ে তাকে অফিসে পাওয়া যায় না এবং মোবাইল ফোনেও তিনি সাড়া দেন না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেশন মাস্টারের অফিস চেয়ারে ঘুমানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে স্টেশন মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892