গাজীপুরের টঙ্গীতে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তা'মীরুল মিল্লাত ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তা'মীরুল মিল্লাত ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি তা'মীরুল মিল্লাত এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তারা সরকারের প্রতি এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংগঠনের অন্যান্য ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
