BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৬

এলাকায় ময়লার ভ্যান সংযোজন ও রেললাইনের দুই পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

এলাকায় ময়লার ভ্যান সংযোজন ও রেললাইনের দুই পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী গাজীপুরের টঙ্গীতে এলাকাভিত্তিক ময়লার ভ্যান সংযোজন এবং রেললাইনের পূর্ব ও পশ্চিম পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাকিল হোসেন। আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লার ভ্যান নিয়মিত প্রবেশ না করায় বাসাবাড়ি ও আশপাশের সড়কে ময়লা-আবর্জনা জমে থাকত। এতে স্থানীয় বাসিন্দাদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ফারিবা চৌধুরী লেমির উদ্যোগ ও অনুরোধে এলাকায় ময়লার ভ্যানের কার্যক্রম এবং রাস্তাঘাট, বাসাবাড়ির আঙিনা ও রেললাইনের দুই পাশ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকে এলাকাভিত্তিকভাবে ময়লা সংগ্রহ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এলাকার নাগরিক সুবিধা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান ফারিবা চৌধুরী লেমি। তিনি স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892