BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৬

মরকুন–শিলমুন সড়কে অটোভাড়া ১০ টাকা বহালের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

মরকুন–শিলমুন সড়কে অটোভাড়া ১০ টাকা বহালের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি
টঙ্গী প্রতিনিধি গাজীপুরের টঙ্গীর মরকুন–শিলমুন সড়কে অটোরিকশার ভাড়া ১০ টাকা বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৮ জুলাই) টঙ্গী মরকুন মেইন রোডের কেটু ফ্যাক্টরির পশ্চিম পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কে ১০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন হয়ে আসছে। হঠাৎ করে ভাড়া বাড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে অযৌক্তিকভাবে অটোরিকশার ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন। তাদের দাবি, এ বিষয়ে প্রশাসনের তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা উচিত এবং কোনো অনিয়ম বা সিন্ডিকেটের সম্পৃক্ততা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কর্মসূচি থেকে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মরকুন–শিলমুন সড়কে অটোভাড়া ১০ টাকা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892