BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৬

টঙ্গীর এরশাদনগরে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ

টঙ্গীর এরশাদনগরে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ৪৯ নম্বর ওয়ার্ডের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার ব্যবস্থাপনায় ৩০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এতে মোট ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সমাজসেবক কামরুল ইসলাম কামু। তাঁর তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892