বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টঙ্গীর কলেজগেট এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সালাহউদ্দিন সরকারের নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সভায় সালাহউদ্দিন সরকার বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
