BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৬

৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামুর গণসংযোগ অনুষ্ঠিত

৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামুর গণসংযোগ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম (কামু)-এর উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) বাদ আসর ৭ নং ব্লক মসজিদ সংলগ্ন বেরীবাদ এলাকায় আয়োজিত এ গণসংযোগ অনুষ্ঠানে স্থানীয় ভোটার ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রিপন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মাস্টার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনসুর মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল (কসাই)। বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা আসন্ন নির্বাচনে মোঃ কামরুল ইসলাম (কামু)-এর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় ৪৯ নং ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন ব্লকের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে প্রার্থী মোঃ কামরুল ইসলাম (কামু) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892