BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৬

টঙ্গীতে মামলার জেরে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ওপর ফের হামলার অভিযোগ

টঙ্গীতে মামলার জেরে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ওপর ফের হামলার অভিযোগ
রেজাউল কবির রাজিব টঙ্গীঃ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নারী চিকিৎসা গ্রহণের পর টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পারিবারিক বিরোধ ও আদালতে চলমান মামলার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারী মোছাঃ মর্জিনা বেগম সঙ্গে তার স্বামী মোঃ রাহাদুল ইসলাম ও স্বামীর পরিবারের সদস্যদের পারিবারিক বিরোধ চলে আসছিল। নির্যাতনের অভিযোগে তিনি এর আগে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত রাহাদুল ইসলাম তার ২য় স্ত্রী মোঃ নাজমা বেগম,ফারুক মিয়া, সাকিল হাসান বিভিন্নভাবে তাকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষতি সাধনের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার এক ছেলে ও এক মেয়ের পড়ালেখার যাবতীয় খরচও তিনি নিজেই বহন করে আসছেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তিনি কর্মস্থলে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী, বাড়ি ফেরার পথেই তার স্বামীর নির্দেশে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে হামলা চালায়। ২৩ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার বাম কাঁদে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, আদালতে মামলা করায় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সমাজে নারী নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে, একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারীও আজ সহিংসতার শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। নির্যাতনের বিচার চেয়ে আদালতের আশ্রয় নেওয়ার পরও যদি একই নারী পুনরায় হামলা ও হত্যাচেষ্টার শিকার হন, তবে এটি সমাজ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। স্থানীয়দের প্রশ্ন, এ ধরনের ঘটনার শেষ কোথায়? তাদের মতে, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে অন্যরা এমন অপরাধ করার সাহস পাবে না এবং সমাজে নারী নির্যাতনের ঘটনাও অনেকাংশে কমে আসবে। এদিকে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ## টঙ্গী থেকে রেজাউল কবির রাজিব তারিখ ০১/০৭/২০২৬ইং মোবাইল ০১৮১৮১৯৯৮৬২
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892