BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মনোয়ার হোসেন খোকন

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মনোয়ার হোসেন খোকন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সসম্মানে স্বপদে পুনর্বহাল করেছে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন খোকন কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তাঁর আস্থা ছিল এবং ভবিষ্যতেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করবেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বহালের খবরে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892