BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ
মাহবুব আলম জুয়েল নিজস্ব অর্থায়নে নির্মিত স্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা আরও গতিশীল হওয়ার আশা প্রতিবেদক: মাহবুব আলম জুয়েল গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্টেশনটির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম শুকুর, দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)। এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলাম এবং বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাতুল ভুইয়া, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব আবুল কালাম, টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব মোল্লা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আদনান খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা করে পরবর্তী গন্তব্যে স্থানান্তর করা হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা ফিরবে এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নগরীর পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এসটিএসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এর কার্যকর সুফল পেতে নিয়মিত বর্জ্য অপসারণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশসম্মত কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসটিএস প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করা হয়। পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার প্রত্যয়ে নেওয়া এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892