দেশের খবর
জাঁকজমকপূর্ণ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
জাঁকজমকপূর্ণ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Admin মাহবুব আলম জুয়েল
১৮ এপ্রিল, ২০২৬
9 views
Print
Share:
Link Copied!

গাজীপুর প্রতিনিধি
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্যদের উৎসাহিত করে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাহবুবুল আলম শুকুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বসির উদ্দিন, আসাদুজ্জামান নূর (ভিপি), আলহাজ মো. জাহাঙ্গীর আলম, শফিউদ্দিন শফি, মাহমুদুল হাসান মিরন, আরিফুল হক প্রধান সুবেল ও আবুবকর ছিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুল হক রাজু মাস্টার। স্থানীয় পর্যায়ে তিনি একজন শিক্ষক ও রাজনীতিক হিসেবে পরিচিত।

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুল হক রাজু মাস্টার। স্থানীয় পর্যায়ে তিনি একজন শিক্ষক ও রাজনীতিক হিসেবে পরিচিত।

দেশের খবর•২৯ এপ্রিল, ২০২৬
