দেশের খবর
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম
Admin মাহবুব আলম জুয়েল
১৯ জানুয়ারী, ২০২৬
4 views
Print
Share:
Link Copied!
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্নু আহ্বায়ক আলমগীর হোসেন দিপু । এক বিবৃতিতে তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, দেশপ্রেম ও নেতৃত্বগুণ আজও তরুণ সমাজের জন্য অনুকরণীয় এবং অনন্ত প্রেরণার উৎস। তিনি আরও বলেন, শহিদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্মের উচিত তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের ইতিহাস জানা এবং সেই আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসা। বিবৃতির শেষে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)
দেশের খবর•৬ মার্চ, ২০২৬
আন্দোলন শেষ, নির্বাচন শেষ — ত্যাগী কর্মীদেরও কি প্রয়োজন শেষ?

দেশের খবর•৫ মার্চ, ২০২৬
ত্যাগ, অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকারে সোহেলী পারভীন শিখা—লক্ষ্মীপুরে এমপি পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান
দেশের খবর•৫ মার্চ, ২০২৬

