BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ জানুয়ারী, ২০২৬

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্নু আহ্বায়ক আলমগীর হোসেন দিপু । এক বিবৃতিতে তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, দেশপ্রেম ও নেতৃত্বগুণ আজও তরুণ সমাজের জন্য অনুকরণীয় এবং অনন্ত প্রেরণার উৎস। তিনি আরও বলেন, শহিদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্মের উচিত তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের ইতিহাস জানা এবং সেই আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসা। বিবৃতির শেষে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892