BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ মার্চ, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারী, ২০২৬

টঙ্গীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

টঙ্গীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা তিনটার দিকে টঙ্গীর আউচপাড়া বেপারি বাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ মো. সুমন, সদস্যসচিব আজিজুর রহমান টিপু এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক। দোয়া মাহফিলে বক্তারা মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে তিনি একজন আপসহীন নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892